মালদা

বাড়ির তৈরির সময় রাস্তা ছাড়াকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ, ঘটনায় জখম পাঁচ

বাড়ির রাস্তা ছাড়াকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ। আর এই বিবাদের জেরে সংঘর্ষে জড়াল দুই পরিবার। ঘটনায় আহত হলেন উভয় পক্ষের মোট পাঁচজন। আহতদের মধ্যে তিনজন চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
        জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে রতুয়া থানার বাহারাল এলাকার বাসিন্দা সফিজ চৌধুরী ও রহিম চৌধুরীর মধ্যে রাস্তা নিয়ে বিবাদ শুরু হয়। বিবাদ এতটাই চরমে ওঠে যে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায়  সফিজ চৌধুরী(৪৫), রহিম চৌধুরীর (৬২) ও হাফিজ চৌধুরী(৫৫) সহ মোট পাঁচ জন গুরুতর আহত হন। তাদের প্রথমে রতুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনের অবস্থা খারাপ থাকায় তাদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। এই মর্মে উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্তে নামে পুলিশ।

        ঘটনায় জালাল চৌধুরী নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, অপর পক্ষ তাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। আর এর প্রতিবাদ করলে তাদের উপর হাসুয়া, শাবল নিয়ে ব্যাপক মারধর করা হয়।

        যদিও অভিযোগ অস্বীকার করে সফিজ চৌধুরীর ছেলে জাকিউল চৌধুরী দাবী করেন, হাফিজ ও রহিম চৌধুরী প্রথমে তাদের রাস্তা আটকায়। যার কারনে তারাও পাল্টা রাস্তা বন্ধ করে দেয়। আর এর কারনেই তাদের উপর আক্রমণ চালায় হাফিজ ও রহিম চৌধুরী পরিবার। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/3YDsfnHG-Co